1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাধবপুর শাহজিবাজার গ্রিডে ফের অগ্নিকাণ্ড বিদ্যুৎ সরবরাহ বন্ধ – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাংকিং খাতে নতুন দিকনির্দেশনা, ডিজিটাল সেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু, আক্রান্ত ২২ হাজার ছাড়াল দুর্ভিক্ষ ও চরম সংকটের সময়ে যে আমল ও দোয়া বেশি বেশি পড়বেন ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়া হবে সিটি করপোরেশন দাম বাড়লেও সংকট কাটেনি, রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প

মাধবপুর শাহজিবাজার গ্রিডে ফের অগ্নিকাণ্ড বিদ্যুৎ সরবরাহ বন্ধ

লিটন পাঠান
  • প্রকাশ সোমবার, ৪ আগস্ট, ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আবারও অগ্নিকাণ্ড হয়েছে। সোমবার (৪-আগস্ট) দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)-এর টিআর-২ নম্বর ব্রেকার ও সিটিতে আকস্মিকভাবে আগুন লাগে।

পাওয়ার গ্রিড কোম্পানি সূত্রে জানা গেছে, ব্রেকারে হঠাৎ ‘ফ্ল্যাশিং’ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও গ্রিড কর্মকর্তারা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়ে পুরো উপকেন্দ্র অচল হয়ে পড়ে। ঘটনার পরপরই পাওয়ার গ্রিড কোম্পানির প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেন। তবে ক্ষতির পরিমাণ এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

এ ঘটনায় হবিগঞ্জ জেলার শাহজিবাজার, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, নবীগঞ্জসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বন্ধ হয়েছে চা বাগান, শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রম। জনজীবনে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। পিডিবির প্রধান প্রকৌশলী আবদুল মান্নান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাওয়ার গ্রিড কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ চলছে। তবে প্রযুক্তিগত জটিলতার কারণে কিছুটা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park