1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ছাত্রদলকে কেউ রুখতে পারবে না, চাইলে দেশ অবরোধ সম্ভব: রাকিবুল – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৮৫ জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে: আইনমন্ত্রী মেলান্দহে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার এনসিপি এমপি মাহমুদা মিতুর নিরাপত্তা শঙ্কা, ইসির ঠিকানা প্রকাশে উদ্বেগ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল বেনাপোল স্থলবন্দরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন শহীদ জিয়া, পূর্ণতা দিয়েছেন খালেদা: রাষ্ট্রপতি প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, শিক্ষা বরাদ্দও বাড়বে বৃষ্টির প্রভাবে ঢাকায় সবজির বাজার চড়া, দাম ছুঁয়েছে সেঞ্চুরি

ছাত্রদলকে কেউ রুখতে পারবে না, চাইলে দেশ অবরোধ সম্ভব: রাকিবুল

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে তাদের ষড়যন্ত্রের বিষদাঁত উপড়ে ফেলতে পারে।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্রদলের সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় রাকিবুল ইসলাম আরও জানান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান নির্দেশনা দিলে নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে সক্ষম।

সমাবেশে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতারাও সমাবেশে অংশ নিচ্ছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park