1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

হাসপাতালে আহতদের দীর্ঘ লাইন, জনতার ভিড়ে ব্যাহত উদ্ধার কাজ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার চার ঘণ্টা পার হলেও এখনও আহতদের হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার পাশে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় বহু মানুষ দগ্ধ হয়েছেন। অনেকে এখনো রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২১ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে সরেজমিনে দেখা যায়, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি। কেউ স্ট্রেচারে করে দগ্ধ স্বজনকে আনছেন, কেউ হাসপাতালের করিডরে কান্নায় ভেঙে পড়ছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমল কান্তি নাথ জানান, “এখন পর্যন্ত অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রেফার করেছি। যারা এখানে ভর্তি, তাদের সবাই কোনো না কোনোভাবে দগ্ধ হয়েছেন। কারও হাত-পা পুড়েছে, কারও শ্বাসনালিতে ধোঁয়ার প্রভাব পড়েছে।”

তিনি আরও বলেন, “গুরুতরদের দ্রুত রেফার করায় তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে।”

অন্যদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর হাজারো উৎসুক জনতা ভিড় করেন দুর্ঘটনাস্থল এলাকায়। এতে উদ্ধার কার্যক্রম বারবার ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

উদ্ধারকাজে নিয়োজিত একজন কর্মকর্তা বলেন, “ভেতর থেকে আহতদের বের করার পর হাসপাতালে নিতে গেলে মানুষের ভিড়ের কারণে বাধা তৈরি হচ্ছে। সবাই সহযোগিতা না করলে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো কঠিন হয়ে যাবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park