1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব: ড. মুহাম্মদ ইউনূস – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ কম দামে ওষুধ বিক্রি: কলাপাড়ায় ফার্মেসি বন্ধ সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত, সোমবার প্রকাশ হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠালেন তারেক রহমান দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১ হাজার ছাড়াল

সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব: ড. মুহাম্মদ ইউনূস

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সামাজিক ব্যবসার (সোশ্যাল বিজনেস) মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ১৫তম সোশ্যাল বিজনেস ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবারই প্রথম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে দিনটি পালিত হলো, যা বিগত সরকারের আপত্তির কারণে এতদিন সম্ভব হয়নি।

ড. ইউনূস বলেন, “সোশ্যাল বিজনেস ডে একটি পারিবারিক পুনর্মিলনের মতো দিন। বিশ্বকে বদলাতে হলে সব জাতিকে এগিয়ে আসতে হবে। ধ্বংসের আগেই আমাদের সঠিক পথ ধরতে হবে। আমরা বিষণ্ন নয়, বরং সুন্দর একটি বিশ্ব গড়তে চাই।”

তিনি আরও বলেন, “স্বপ্ন না দেখলে কিছুই বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের শিক্ষাব্যবস্থা এমন হতে হবে, যেখানে শুরুতেই স্বপ্ন দেখতে শেখানো হবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সেই নতুন সভ্যতা গড়তে সহায়তা করবে।”

বর্তমান বৈশ্বিক ব্যবস্থা সম্পর্কে সমালোচনা করে ড. ইউনূস বলেন, “এই বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার ভিত্তিতে। এটি ধ্বংস হয়ে যাবে। আমরা নতুন সভ্যতার কথা বলি—সেটাই ভবিষ্যতের পথ।”

দুইদিনব্যাপী এই আয়োজনে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং আটটি ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে। বিশ্বের ২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জনের বেশি বিদেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন এবারের সোশ্যাল বিজনেস ডে-তে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park