1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে মনোনয়ন প্রত্যাশায় জনপ্রিয়তার শীর্ষে আব্দুল মান্নান – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনে ঝুঁকিতে চতলবাড়ি–নারিকেলি সড়ক, ইউএনও’র পরিদর্শন সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ভিভাজকের ওপর ট্রাক, চালক-হেলপারসহ আহত-৪ সৌদি থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’ ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, ৩০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির আভাস সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে মনোনয়ন প্রত্যাশায় জনপ্রিয়তার শীর্ষে আব্দুল মান্নান

বদিউজ্জামান ( তুহিন)
  • প্রকাশ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সৌদি যুবদলের প্রাণপুরুষ এবং বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী ও ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি *জনাব আব্দুল মান্নান* এখন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে জনমনে ব্যাপক আলোচনায়।

দীর্ঘদিন প্রবাসে থেকেও তিনি দলের প্রতি নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে নিজেকে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করেছেন। দেশের রাজনৈতিক পরিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাস থেকে তিনি ছিলেন সবসময় সক্রিয়। দলের বিপদে-আপদে পাশে থেকে সহযোগিতা করায় নেতাকর্মীদের কাছে তিনি হয়েছেন নির্ভরতার প্রতীক।

তরুণ প্রজন্মের মাঝে তার গ্রহণযোগ্যতা এবং দৃষ্টিভঙ্গি আধুনিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। *সৌদি আরবে রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়িক সাফল্যের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন*। দলীয় সর্বস্তরে তার প্রতি আস্থা ও শ্রদ্ধা থাকায় অনেকেই মনে করছেন, নোয়াখালী-২ আসনে যদি বিএনপি তাকে মনোনয়ন দেয়, তাহলে বিজয় অনেকটা নিশ্চিত।

*আব্দুল মান্নান* হচ্ছেন এমন একজন নেতৃত্ব, যিনি দূরদর্শী, সংগঠক এবং জনগণের গ্রহণ যোগ্যতা বুঝতে সক্ষম। রাজনীতি তার কাছে ক্ষমতার হাতিয়ার নয়, বরং জনসেবার একটি মিশন।

দলের তৃণমূল ও প্রবাসী বিএনপির পক্ষ থেকে তার মনোনয়ন প্রত্যাশার পক্ষে ব্যাপক সমর্থন ইতোমধ্যেই দৃশ্যমান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park