1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান রুহুল আলম – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান রুহুল আলম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ২৪ মে, ২০২৫

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের কৃতি সন্তান রুহুল আলম সিদ্দিকী পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে তাকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আদেশ অনুযায়ী, শুক্রবার থেকেই তিনি দায়িত্ব পালন শুরু করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, “মো. জসীম উদ্দিন, পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন।”

রুহুল আলম সিদ্দিকী বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার, পর্তুগালে রাষ্ট্রদূত, এবং বার্লিন, নয়াদিল্লি, করাচি ও সিঙ্গাপুরে বাংলাদেশের কূটনৈতিক মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার অধিকারী রুহুল আলম সিদ্দিকী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তার পেশাগত সততা, দক্ষতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে অবদানের জন্য তিনি প্রশাসন ও কূটনৈতিক মহলে প্রশংসিত। ২০২৬ সালের ডিসেম্বর মাসে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, রুহুল আলম সিদ্দিকীর এই অর্জনে তার নিজ এলাকা সিরাজগঞ্জসহ উল্লাপাড়া উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দিত হয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park