1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইবিতে ছাত্র শিবিরের বিজ্ঞান মেলা উদ্ধোধন – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট, কার্যকর ২২ এপ্রিল থেকে চলতি সপ্তাহেই প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার রুটিন: শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে উত্থাপনের সুপারিশ, ২০টি এখনই বিল নয় চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়াল অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক অ্যাখার দায়ে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা, ইসলামাবাদে বাড়ানো হলো নিরাপত্তা

ইবিতে ছাত্র শিবিরের বিজ্ঞান মেলা উদ্ধোধন

মো. মিনহাজুর রহমান মাহিম,
  • প্রকাশ মঙ্গলবার, ২০ মে, ২০২৫

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ছাত্রশিবিরের তিন দিন ব্যাপি ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব’। 

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিক ভাবে এই মেলার উদ্বোধন করেন। 

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

মেলা উপলক্ষে বটতলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোষ্টার প্রদর্শনী এবং কিউব প্রদর্শনী করা হয়। মেলা প্রাঙ্গণে ৫৫টি স্টল তৈরী করা হয়েছে। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। সকল অংশগ্রহনকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে। এতে ইসলামী বিশ্ববদ্যালয়সহ কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। 

আয়োজকরা জানান, আমাদের মাঝে অনেক প্রতিভা আছে কিন্তু সেগুলো উদ্বুদ্ধ করার মতো লোক নেই। প্রতিভাবানদের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। তাদেরকে দেশের মানুষ দেখুক, সরকার দেখুক, তাদেরকে উৎসাহ দিক। ছাত্রশিবির প্রতিভা বিকশিত করার এই উদ্যোগ নিয়েছে।

এ সময় ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ‌ বলেন, নিশ্চয়ই বিজ্ঞান মেলা একটি ভালো উদ্যোগ। এ ধরনের উদ্যোগ যদি ছাত্র সংগঠনগুলো নেয় তাহলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। এরকম উদ্যোগ নিলে প্রশাসনের সহযোগিতা থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park