1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হাসপাতালে তীব্র গরমে চরম ভোগান্তীতে রয়েছেন রোগী ও স্বজনরা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

হাসপাতালে তীব্র গরমে চরম ভোগান্তীতে রয়েছেন রোগী ও স্বজনরা

খোন্দকার আব্দুর রাকিব 
  • প্রকাশ শনিবার, ১৭ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার : ২৫০  শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালে  যেন রোগীর ছড়াছড়ি।  কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন কুষ্টিয়া সহ আশেপাশের আরো কয়েকটি জেলা যেমন মেহেরপুর, ঝিনাইদহ,  ও রাজবাড়ী জেলার  জনগোষ্ঠী । 

অতিরিক্ত রোগীর চাপে রোগীরা পায়না ঠিক মতো বেড,  বাধ্য হয়ে রোগীকে থাকতে হয় নিচে বারান্দায়।  বারান্দায় থেকে রোগীদেরকে দিনে ও রাতে সমানে বাধ্য হয়ে চিকিৎসা সেবা নিতে হয়।

রোগীরা বারান্দায় থাকার কারণে শীতের সময় প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে রোগী আরো অসুস্ত হয়ে যায় যার ফলে চরম ভোগান্তীতে পরে রোগীসহ স্বজনরা এবং গরমের সময় গরম ও রদ্রের তাপ সহ্য করতে হয় 

বারান্দাতে বৈদ্যুতিক পাখা থাকলেও  পাখা আছে সেই ছাদের ধারে। বৈদ্যুতিক পাখা  ১ অথবা ২ ফুট  নামানো থাকলে রোগীরা বাতাস পেত। বৈদ্যুতিক পাখা উঁচুতে থাকার  কারণে রোগীরা ঠিকমতো ফ্যানের বাতাস পায় না।  বাধ্য হয়ে রোগীদের চার্জার ফ্যান অথবা হাত পাখা ব্যবহার করতে হয় ।  

রোগের স্বজনরা বাড়ী থেকে বৈদ্যুতিক টেবিল ফ্যান নিয়ে আসলেও এখানে ঠিকমতো পাওয়া যায় না বৈদ্যুতিক সংযোগ। বারান্দার প্রতিটা পিলারে বৈদ্যুতিক সকেট থাকলে রোগীর স্বজনদের বাড়ি থেকে  নিয়ে আসা টেবিল ফ্যান ব্যবহার করে কিছুটা শান্তিতে থাকতে পারতো রোগীরা । 

উল্লেখিত সমস্যা থেকে মুক্তির জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন রোগীসহ স্বজনরা হাসপাতালের বারান্দার প্রতিটা পিলারে একটি করে সকেটের ব্যবস্থা করে দেওয়ার জন্য।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park