1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ধর্ষণের বিচার দাবিতে এলেঙ্গাতে  বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। 

মো: মহসিন হোসেন
  • প্রকাশ রবিবার, ৯ মার্চ, ২০২৫

দেশের বিভিন্ন স্থানে শিশুসহ ক্রমাগত ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার ছাত-জনতা। 

রবিবার ( ৯ মার্চ )  বিকেলে ৩ টার সময় ঢাকা-যমুনাসেতু মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ড এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে  এলেঙ্গা উচ্চ বিদ্যালয়, শামসুল হক কলেজ, লুৎফর রহমান মতিন মহিলা কলেজ, জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক ছাত্র – জনতা অংশগ্রহণ করেন। 

এসময় তারা তুমি কে, আমি কে আছিয়া আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস,  ধর্ষকের ফাঁসি চাই স্লোগান দিতে থাকেন। 

কর্মসূচিতে বক্তব্য রাখেন, ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান, হুসাইন কবির, সিয়াম, শান্ত  প্রমুখ। 

 বক্তারা দ্রুত ধর্ষকের কঠিন শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সর্বোচ্চ শাস্তি ফাঁসি চান।  আর তা না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে  জানান তারা ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park