1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রায়পুরে সেপটিক ট্যাংকিতে পড়ে দুই যুবকের মৃত্যু – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

রায়পুরে সেপটিক ট্যাংকিতে পড়ে দুই যুবকের মৃত্যু

মোঃ জিয়া উল্লাহ মামুন
  • প্রকাশ রবিবার, ২৬ মে, ২০২৪

রায়পুর (লক্ষ্মীপুর)সংবাদদাতা >লক্ষ্মীপুরের রায়পুর পৌর ৭নং ওয়ার্ডের মীরগঞ্জ রোডে সেপটিক ট্যাংকের  সাটারিং খুলতে গিয়ে  দুই যুবক ট্যাংকিতে পড়ে নিহত, এক জন আহত।

রোববার (২৬ মে) বিকেলে রায়পুর পৌর শহরের ফারুকীয়া মাদ্রাসার সামনে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে সাটারিং কাজে নিয়জিত অবস্থায় ট্যাংকিতে পড়ে নিহত হয় তারা। নিহত দুজন ছাড়াও ঘটনাস্থল থেকে সাকিব হোসেন (২৩) নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত দুই যুবকের নাম কাদের হোসেন (২১), রবিন হোসেন (২৮)। ট্যাংকে নামার পর মৃত সন্দেহে উদ্ধার কাজে নামে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট লাশগুলো উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহত কাদেরের পরিবারের সদস্য তার ছোট ভাই টুটুল (১৬) বলেন,  আমার বড় আঃকাদেকে সোহেল কন্ট্রাক্টর এই ঝুকিপূর্ণ কাজে নামিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। জানা যায়, নিহত কাদেরের বাবার নাম খোরশেদ আলম।  মৃত অন্যজন রবিনের বাবা জাকির হোসেন পেশায় রিকশা চালক। 

ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পর তারা খবর পেয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত ঘোষণা করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park