সদরপুরে ডেঙ্গু আক্রান্ত প্রসূতি মায়ের করুণ মৃত্যু – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১০ সেপ্টেম্বর ২০২৩, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদরপুরে ডেঙ্গু আক্রান্ত প্রসূতি মায়ের করুণ মৃত্যু

ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের শ্যামপুর গ্রামে যমজ পুত্র সন্তানের জন্ম দিয়ে সুলতানা রহমান (২৪) নামে ডেঙ্গু আক্রান্ত এক প্রসূতি মায়ের করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে।

ওই মায়ের ২বছরের আরেকটি কন্যা শিশু মাকে হারিয়ে শুধু অঝোরে কাঁদছে ও চোখের পানি ফেলছে। এ মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকাবাসীরা গভীরভাবে শোকাহত হয়ে পড়েছে।

জানা গেছে, গত শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার বিকেলে স্থানীয় দশ হাজার গোরস্থানে নিহতের মরদেহ সমাহিত করা হয়।  

নিহতের স্বামী সদরপুরস্থ বেপারী মোটরসের স্বত্বাধিকারী জাহিদ বেপারী জানিয়েছেন, গত সপ্তাহে স্থানীয় গাইনী ডাক্তারের কাছে আমার সন্তান সম্ভবা স্ত্রীর চেক আপের সময় ডেঙ্গু টেস্টে পজিটিভ ধরা পড়ে। ঐ দিনই তাকে ফরিদপুর আরোগ্য সদন হাসপাতালে নিয়ে গেলে ডা. ফাহমিদা জেসমিনের অধীনে সন্তান প্রসব (সিজারের) জন্য ভর্তি করা হয়। সিজারের মাধ্যমে জন্ম নেওয়া আমাদের দুই যমজ পুত্র সুস্থ্য থাকলেও রক্তে প্লাটিলেড কমে যাওয়ায় তার (নিহত সুলতানার) অবস্থার অবনতি হয়। পরবর্তীতে আশংকাজনক অবস্থায় ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুই ঘন্টা চেষ্টা চালিয়েও তাকে বাঁচাতে পারেনি। তিনি অভিযোগ করেন ডা. ফাহমিদার ভুল চিকিৎসার জন্য আমার স্ত্রীর অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে।  

নিহত সুলতানা রহমান চরবিষ্ণুপুর ইউনিয়নের মোলামেরটেক গ্রামের মাজেদুর রহমানের কন্যা। 

অপরদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উম্মে হালিমা পানসি (২৭) নামের এক কণ্ঠশিল্পী গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করে। সে উপজেলার চরবন্দরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা ও সদরপুর শিল্পকলা একাডেমির নিয়মিত গায়িকা। তিনি সদরপুর উপজেলার সতেররশি গ্রামের আঃ সামাদ ফকিরের কন্যা। 

ঘটনার বিবরণে জানা যায় ডেঙ্গুরোগে আক্রান্ত হলে পানসিকে গত সপ্তাহে প্রথমে সদরপুর থেকে ফরিদপুর মেডিক্যালে নেয়া হয়। এরপর রোগীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উম্মে হালিমা পানসি বিবাহিত ছিলেন। এ ঘটনায় দুই পরিবারের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে পড়ার পাশাপাশি এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১০

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১২

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৩

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৪

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৭

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১৮

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১৯

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

২০