1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

নির্বাচনের অ্যাপ তৈরির খরচ ১৫ কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সমন্বিত একটি অ্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য ব্যয় হচ্ছে ১৫ কোটি টাকা।জানা গেছে, ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। এতে হার্ডওয়্যারের জন্য সাত কোটি এবং সফটওয়্যার ও অন্যান্য খাতে ব্যয় হবে আট কোটি টাকা।

নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপ নামের এই সিস্টেমটিতে থাকছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা। এছাড়াও থাকবে ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম ও এলাকার নাম। এতে একজন ভোটার সহজেই তার ভোটার নম্বর ও কেন্দ্রের নামসহ অবস্থান জানতে পারবেন।

বর্তমানে নির্বাচন কমিশন প্রার্থী ব্যবস্থাপনা সিস্টেম এবং ফলাফল ব্যবস্থাপনা সিস্টেম নামে দুটি সফটওয়্যার ব্যবহার করে। নির্বাচনী ব্যবস্থাপনা অ্যাপটি উন্মুক্ত হলে কোনো নির্বাচনে প্রার্থী কে, কাদের মনোনয়নপত্র বৈধ কিংবা অবৈধ হলো, কারা মনোনয়নপত্র প্রত্যাহার করলেন, কোনো প্রার্থীর প্রতীক কী ইত্যাদি জানা যাবে।

অন্যদিকে নির্বাচনী ফলাফলও পাওয়া যাবে অ্যাপটিতে। এতে ভোট চলাকালীন একটি নির্দিষ্ট সময় পরপর থাকবে ভোটার উপস্থিতির তথ্য। রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণার পরপর পাওয়া যাবে ফলাফলের হালনাগাদ তথ্য।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়ে বলেন, অনলাইন নমিনেশনের পেপার জমা দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও ছয়টা মডিউল আছে। এটা শিগিগির জানতে পারবেন। সেপ্টেম্বরের শেষ নাগাদ কমিশন এটা সংবাদ সম্মেলনে জানিয়ে দেবে। স্মার্ট ফোনে অ্যাপ ডাউনলোড করে এনআইডি নম্বর দিলে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

তিনি বলেন, এজন্য ১৫ কোটি টাকার মতো ব্যয় হচ্ছে। সাত কোটি টাকা হার্ডওয়্যারের জন্য। আর যে প্রতিষ্ঠান থেকে করা ওদের হয়তো ৮ কোটি টাকার দিতে হবে। সবমিলিয়ে ১৫ কোটি টাকা লাগবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তফসিল ঘোষণা করতে হবে নভেম্বরের প্রথমার্ধে। যেহেতু নমিনেশন পেপার অনলাইনে দাখিলের সুযোগ রাখা হবে। তাই তফসিল ঘোষণার আগেই অ্যাপটি চালু হবে।

তিনি আরও বলেন, দ্বাদশ ও ত্রয়োদশ নির্বাচনের জন্য অ্যাপটি তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে পরবর্তী কমিশন যদি মনে করেন, এটা কন্টিনিউ করবে, তাতে তারা এটি রাখবে। অন্যথায় রাখবে না।

গত ১৬ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে ইসি। এবার ৪২ হাজার ৪০০টির মতো ভোটকেন্দ্র হতে পারে। আর ভোটকক্ষ হতে পারে দুই লাখ ৬১ হাজার ৫০০ টি।

বর্তমানে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৮৩৭ জন। প্রতিটি ভোটকেন্দ্র ও ভোটারের নম্বর পাওয়া যাবে নির্বাচনী অ্যাপে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park