1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

১০০ কোটি টাকার ইটিএফ ফান্ড আসছে শেয়ারবাজারে

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

দেশের প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফ’। ফান্ডটির উদ্যোক্তা লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

ইটিএফটির উদ্যোক্তা প্রতিষ্ঠান ও ট্রাস্টির মধ্যে সোমবার (০৪ সেপ্টেম্বর) একটি ট্রাস্ট ডিড স্বাক্ষরিত হয়েছে। এই বছরের শেষের দিকে ফান্ডটির লেনদেন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্টের কার্যালয়ে দেশের প্রথম ইটিএফ ‘এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফ’-এর ট্রাস্ট ডিড স্বাক্ষর হয়।

লংকাবাংলা ইনভেস্টমেন্টের সিইও ইফতেখার আলম এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ট্রাস্ট ডিডে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ এ মঈন, ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার, লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান এম ফখরুল আলম, উপদেষ্টা খন্দকার আসাদ উল্লাহ ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুম আলী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, মহাব্যবস্থাপক সামিউল ইসলাম ও উপমহাব্যবস্থাপক সাঈদ মাহমুদ জুবায়ের উপস্থিত ছিলেন।

লংকাবাংলা ফাইন্যান্সের চেয়ারম্যান বলেন, আমরা পুঁজিবাজারের প্রবৃদ্ধি, স্থিতিশীলতা, দৃঢ়তা, বৈচিত্র্য—এর সবগুলোর সঙ্গে জড়িত থাকতে চাই। কারণ আমাদের ব্যবসার একটি বড় অংশই পুঁজিবাজারকেন্দ্রিক। শুধু ইটিএফ নয়, এরপর স্টক এক্সচেঞ্জ ও বিএসইসির পক্ষ থেকে যেকোনো কিছুর জন্য আমাদের ডাকা হলে আমরা তাতে অংশ নেব এবং আমাদের পক্ষ থেকে যতটুকু অবদান রাখা সম্ভব তা করব। আজকে আমরা ইটিএফ চালু করতে যাচ্ছি।

তিনি বলেন, সবার মধ্যে পণ্যটির ওপর আমরা কতটুকু আস্থা আনতে পারি তার ওপর এর সফলতা নির্ভর করবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আমাদের পৌঁছাতে হবে এবং তাদের কাছে প্রমাণ করতে হবে যে এ ধরনের পণ্যের মাধ্যমেও ভালো ব্যবসা ও মুনাফা করা যায়।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার বলেন, পুঁজিবাজারে ইটিএফ আরো আগেই আনতে পারলে ভালো হতো। আমাদের পুঁজিবাজারে এ ধরনের পণ্য আরো আনতে হবে। বর্তমানে যে ইটিএফগুলো আসছে এগুলো অ্যাক্টিভ ইটিএফ। পাশাপাশি প্যাসিভ ইটিএফও আনতে হবে।

দেশের প্রথম ইটিএফের উদ্যোক্তা লংকাবাংলা ইনভেস্টমেন্টস। ট্রাস্টির দায়িত্ব পালন করবে বিজিআইসি। ফান্ডটির অথরাইজড পার্টিসিপ্যান্টস (এপি) হিসেবে কাজ করবে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড ও ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড। ফান্ডটির প্রাথমিক আকার হবে ১০০ কোটি টাকা

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park