1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত, স্লোগানে মুখরিত চত্বর – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের

শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত, স্লোগানে মুখরিত চত্বর

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ১০ মে, ২০২৫

গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ ছোট ছোট মিছিল নিয়ে রাজধানীর শাহবাগে গণজমায়েতে জড়ো হয়েছেন। শনিবার (১০ মে) দুপুর ৩টায় শাহবাগ চত্বরে এই গণজমায়েত শুরু হয়।

জমায়েতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে শাহবাগ চত্বর মুখরিত করে তোলেন। তাদের স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘চারদিকে খবর দে- আওয়ামী লীগের কবর দে’, ‘লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায়-ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাইদ-মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’, এবং ‘টু জিরো টু ফোর, আওয়ামি লীগ নো মোর’।

মহাখালী থেকে আসা এক বিক্ষোভকারী বলেন, ‘ছাত্র জনতাকে গণহত্যা করেছে যে লীগ, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই সরকার ছাত্রদের রক্তের ওপর প্রতিষ্ঠিত। যতক্ষণ না সরকার তাদের গণহত্যার দায়ে অভিযুক্ত করে, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়ব না।’

গণঅভ্যুত্থানে নিহত ফাহমীন জাফরের মাও এই আন্দোলনে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা যে এই আন্দোলনে নামতে হবে সেটা কখনো ভাবি নি। যে আওয়ামী লীগ আমার সন্তানসহ বহু মায়ের সন্তানদেরকে হত্যা করেছে সে আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। তাদেরকে নিষিদ্ধ করতেই হবে।’

এর আগে, শুক্রবার (৯ মে) রাত ১১টায় হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের ঘোষণা দেন। পাশাপাশি অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park