1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী

‎১৭ বছর পরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ৩০ মে, ২০২৫

‎পিরোজপুর :  দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩০ মে) পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়।

‎শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল ৭ টায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮ টায় কোরআনখানী, সকাল ১০ টায় শোকর‍্যালি পরে বেলা সাড়ে ১১ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সিনিয়র সদস্য এ্যাড আবুল কালাম আকন, আহসানুল কবির লীন, পৌর বিএনপির সভাপতি শহিদুল্লাহ শহিদ, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, যুব দলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার ।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। জিয়াউর রহমান সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের তলা বিহীন ঝুড়ি পূর্ণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আওয়ামী দুঃশাসনের মধ্যেও আমরা তাঁর আদর্শের পতাকা উঁচু রেখেছি।

‎আলোচনা সভা শেষে জেলা ওলামা দলের সদস্য সচিব মিরাজ মোল্লা দোয়া মাহফিল পরিচালনা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park