1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প

হবিগঞ্জ পুলিশকে পিটিয়ে দুই আসামী ছিনতাই

লিটন পাঠান
  • প্রকাশ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে অভিযান চালাতে যাওয়া পুলিশের উপর হামলা করা হয়েছে। এতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মঙ্গলবার (৭-অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে রুমন মিয়া একটি চুরি যাওয়া মোবাইল ফোন ব্যবহার করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে। ওই সূত্র ধরে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে ৬-৭ জন পুলিশ সদস্য মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রুমনের বাড়িতে অভিযান চালান। অভিযানের সময় রুমন মোবাইল ফোনটি নিজের দাবি করে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে রুমনের ভাই মামুনসহ কয়েকজন নারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। এতে উপ-পরিদর্শক মেহেদী হাসান (৩০), মাইনুল ইসলাম (৩২), এএসআই মোশারফ হোসেন (২৯), কনস্টেবল শাহ ইমরান (২৭) ও পল্টন চন্দ্র দাশ (২৫) আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত কনস্টেবল শাহ ইমরানকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনার পর নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রুমনের ভাই মামুনসহ তিনজনকে আটক করে।

এদিকে, পুলিশের উপর হামলার খবর পেয়ে ছুটে যান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি শেখ মো: কামরুজ্জামান বলেন, চোরাই মোবাইল উদ্ধারে গেলে চোরচক্র পুলিশের উপর হামলা চালায়। এতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে বিস্তারিত পরে জানানো হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park