1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম

সম্পাদকীয় ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

 স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের আমলে বাক স্বাধীনতার চরম সংকটে ছিল দেশের গণমাধ্যমগুলো। 

অনলাইন নিউজ পোর্টাল দৈনিক দেশের কথার সম্পাদক ও প্রকাশক আরিফ খান বলেন

বাংলাদেশের মানুষ ও দেশের গণমাধ্যমগুলো সবচেয়ে চরম সঙ্কটে ছিল  বাক-স্বাধীনতা নিয়ে। বাক-স্বাধীনতা সংকুচিত হওয়ায় গণমাধ্যমগুলোকে তখন খুবই ভেবেচিন্তে কথা বলতে হতো। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেও ছিলো চরম বাধা। পরিস্থিতির কারণে দেশের গণমাধ্যমগুলো নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ আরোপ করত। কিছু লিখলে বা কোনো কথা বললে সরকারের বিরুদ্ধে যায় কিনা? বক্তব্য কোনোভাবে মন্ত্রীদের বিরুদ্ধে যায় কিনা? সরকার দলীয় এমপিদের বিরুদ্ধে যায় কিনা? মুজিব পরিবারের বিরুদ্ধে যায় কিনা? সরকারি দলের নেতার বিরুদ্ধে যায় কিনা? সেই ভাবনা তখন বড় শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছিল । আজ তা মুক্ত, বাক-স্বাধীনতা মানুষের সভ্যতার নিদর্শন। ভাষা আছে বাক-স্বাধীনতা নেই, সেই ভাষা মূল্যহীন। গণতন্ত্র আছে, বাক-স্বাধীনতা নেই, সেই গণতন্ত্র মৃত।

মানুষের বাক ও চিন্তার স্বাধীনতা মানুষের একটি মৌলিক অধিকার। দেশের গণমাধ্যমগুলোকে কোন কিছু বলার বা কোন কিছু লেখার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল স্বৈরাচারী সরকার আওয়ামীলীগ, দেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের শহীদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ। গত ৫ আগস্ট শত শত শহীদের রক্তের বিনিময়ে একটি সভ্য স্বাধীনতার ভাষা ফিরে পায়, পূর্ণতা পায় মায়ের ভাষা এবং বাক স্বাধীনতা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park