1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

রাজাপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

রাজাপুর প্রতিনিধি> ঝালকাঠির রাজাপুর উপজেলার জীবদাসকাঠি গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।অভিযুক্ত স্বামী আব্দুল আজিজকে আটক করেছে পুলিশ। উপজেলার জীবনদাসকাঠি গ্রামে মঙ্গলবার (সোমবার দিবাগত) রাত ১২টার পরে এ ঘটনা ঘটেছে।


পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল আজিজ ঢাকায় একটি কোম্পানীতে প্রহরী পদে চাকরি করেন। তার তিন সন্তানের মধ্যে বড় ছেলে চট্টগ্রামে চাকুরি করেন, মেঝো ছেলে বাড়িতে থেকেই কলেজে পড়ে ও প্রাইভেট পড়ায় এবং ছোট মেয়ে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।

সোমবার আব্দুল আজিজ বাড়িতে আসলে স্ত্রীর সাথে ঝগড়া হয়। রাতেও আবার সেই ঝগড়া শুরু হলে আব্দুল আজিজ বেধরক মারপিট করে স্ত্রী নারগিস আক্তারকে। একপর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি (তদন্ত) মো: মোস্তফা জানান, ঘটনার পর রাতে থানার সামনে দিয়ে আব্দুল আজিজ হন্তদন্ত হয়ে হেটে যাচ্ছিলেন। এসময় থানার কনস্টবেল তাকে জিজ্ঞেস করলে তিনি স্ত্রীকে খুন করা কথা স্বীকার করে। এসময় তাকে আটক করা হয়।ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ব্যপারে একটি মামালা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park