1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ ও সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক পুলিশের পোশাক আবার বদলাচ্ছে, বিধি সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল সদর দপ্তর বেরোবিতে রাজনীতি নিষিদ্ধের ধজভঙ্গ দশা শান্তি আলোচনার আশায় কমলো তেলের দাম আজ থেকে শুরু এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা

সুষ্ঠু নির্বাচনের বিষয়ে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতারের সঙ্গে বৈঠকে এ বিষয়ে একমত হয় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (১৬ অক্টোবর) এ বৈঠকের পর ঢাকার যুক্তরাষ্ট্র মিশন থেকে এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

ঢাকার যুক্তরাষ্ট্র মিশন থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, আফরিন আখতারের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠকে নির্বাচনের বিষয় গুরুত্ব পেয়েছে। উভয় দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আলোচনায় প্রাধান্য পেয়েছে মার্কিন প্রত্যক্ষ বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন এবং সরকারি প্রচেষ্টা নিশ্চিত করা। বাংলাদেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে তাদের ভোট দেয়ার বিষয়টিও গুরুত্ব পায় বৈঠকে।

এর আগে তিন দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকায় আসেন তিনি।
আফরিন আখতার তার এবারের সফরে ঢাকায় বিভিন্ন বৈঠক ছাড়াও রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন।

মঙ্গলবার তিনি কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মূলত দু‌টি ইস্যুতে আলোচনা কর‌তে বাংলা‌দে‌শে এসেছেন। এক‌টি হ‌লো-‌রো‌হিঙ্গা সমস‌্যা এবং অন‌্যটি হ‌লো-জাতীয় নির্বাচন। এ ছাড়া উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সং‌শ্লিষ্ট বিষ‌য়ে আলোচনা কর‌বে।

ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোতে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে সম্পর্ক দেখভাল করেন।

এছাড়া তিনি নিরাপত্তা ও অন্তর্দেশীয় বিষয়ক দপ্তরেরও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত মে মাসেও তিনি ঢাকা সফর করেছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park