1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুন্দরবনের বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন রেজাউল পাইক – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

সুন্দরবনের বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন রেজাউল পাইক

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১০ আগস্ট, ২০২৪

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন রেজাউল পাইক নামের এক জেলে। রেজাউল পাইক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে।
আজ শনিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে সুন্দরবনের ছবেদ আলির খাল-সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি।
বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বিষয়টি নিশ্চিত করেন।

রেজাউল পাইকের পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল পাইক নিজের বাড়ির জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে সুন্দরবনে প্রবেশ করেন। ছবেদ আলির খাল-সংলগ্ন এলাকায় জ্বালানি সংগ্রহকালে একটি বাঘ তার ওপর হামলে পড়ে। এ সময় প্রাণে বাঁচতে হাতে থাকা দা দিয়ে বাঘের মুখে আঘাত করেন তিনি। এক পর্যায়ে বাঘটি তাকে ছেড়ে চলে যায়।
আহত রেজাউল শ্রবণ প্রতিবন্ধী বলে জানা গেছে। তিনি এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park