1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ২ ঘর আসবাবপত্র পুড়ে ছাই  – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের

সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ২ ঘর আসবাবপত্র পুড়ে ছাই 

হযরত বেল্লাল
  • প্রকাশ শনিবার, ১২ জুলাই, ২০২৫

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। 

শনিবার বিকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ২টি বসতঘর, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। 

স্থানীয়রা জানান, মৃত নায়েব উদ্দিনের ছেলে ছলেমান মিয়ার শয়ন রুমের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই দুইটি রুম দাউ দাউ করে জ্বলতে থাকে। প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের সকল আসবাবপত্র, নগদ টাকা, ফ্রিজ, পোশাক, চাল-ডালসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জানায়, আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগী পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park