1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সুনামগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

সানোয়ার হোসেন
  • প্রকাশ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী বাঙ্গালভিটা এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড় জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব চোরাচালানপণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) দুপুর ১২টা থেকে ১টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই দফায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম। অভিযানে বিজিবির বাঙ্গালভিটা বিওপির সদস্য, সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা এনএসআই-এর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাঝেরছড়া এলাকার সীমান্ত পিলার ১১৯০/১৭-এস-এর নিকটবর্তী স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭১২ পিস শাড়ি, ২০ পিস লেহেঙ্গা এবং ১২০০ গজ থান কাপড় জব্দ করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত এসব কাপড়ের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। পণ্যগুলো শুল্ক গোডাউনে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সীমান্তপথে চোরাচালান চলে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর এই সমন্বিত অভিযান তারা সাধুবাদ জানিয়ে বলেন, এমন কার্যক্রম অব্যাহত থাকলে সীমান্ত এলাকার অপরাধ অনেকটাই হ্রাস পাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park