1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সুনামগঞ্জে আড়াই লাখ টাকার ভারতীয় চোরাই মদ জব্দ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জ সীমান্তে প্রায় আড়াই লাখ টাকার পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। শনিবার দুপুরে পৃথক অভিযানে এসব মদ জব্দের কথা জানায় বিজিবি। 

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাত ২টায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডুলুরা এলাকায় নারায়নতলা বিওপির টহল দল অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১২১২/১০ এর ২০০ গজ ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২ হাজার ৫০০ টাকা।

এছাড়া শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় চাঁনপুর বিওপি’র সদস্যরা অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১২০২/৭—এস থেকে ১৫০ গজ ভেতরে থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা। 

পৃথক দুইটি অভিযানে মোট ১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে, যার সিজার মূল্য দাঁড়ায় ২ লাখ ৪৯ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park