1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সিরাজগঞ্জ ভোক্তা-অধিকার অধিদপ্তরের নিয়মিত তদারকিতে সিরাজগঞ্জের বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠিত

নজরুল ইসলাম:
  • প্রকাশ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের ধারাবাহিক বাজার তদারকি, অভিযোগ নিষ্পত্তি ও ভোক্তা সচেতনতা কার্যক্রমের ফলে জেলার বাজার ব্যবস্থাপনায় দৃশ্যমান শৃঙ্খলা ফিরেছে। ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১১ অক্টোবর পর্যন্ত মোট ৬৩টি বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ৯৪টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৪৫৯টি অভিযোগের মধ্যে ৪০৬টি নিষ্পত্তি করা হয়, যা মোট অভিযোগের প্রায় ৯০ শতাংশ।
২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে ২০টি অভিযানে ২৮ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা। আগস্টে ১৮টি অভিযানে ২৯ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা। সেপ্টেম্বরে ২০টি অভিযানে ৩০ প্রতিষ্ঠানকে ২ লাখ ৮ হাজার টাকা জরিমানা। অক্টোবর (১১ তারিখ পর্যন্ত) ৫টি অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।
গত কয়েক বছরের তুলনামূলক তথ্য অনুযায়ী, ধারাবাহিকভাবে বাজার তদারকি কার্যক্রম বৃদ্ধি পেয়েছে এবং সচেতনতা কর্মসূচি সম্প্রসারিত হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ২০৮টি অভিযান পরিচালনা করে ৭০৪ প্রতিষ্ঠানকে দণ্ডিত করে ৪৪ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে ১৯৮টি অভিযানে ৬৪৪ প্রতিষ্ঠানকে দণ্ডিত করে ৪০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে ১৩৭টি অভিযানে ৩৬৬ প্রতিষ্ঠানকে দণ্ডিত করে ২৬ লাখ ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, ভোক্তা সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর গড়ে ১২টি সভা ও ১৮টি সেমিনার আয়োজন করা হচ্ছে, যেখানে ব্যবসায়ী, ক্রেতা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, বাজারে ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, প্রতারণা প্রতিরোধ ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রমের ফলে জেলার বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরছে এবং ভোক্তাদের আস্থা বাড়ছে। জেলায় ৩৫ লাখ ভোক্তা সচেতনতায় সবাইকে একযোগে কাজ করে সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করতে হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park