1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

সারাদেশে সেনা মোতায়ন করতে লিগ্যাল নোটিশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
লিগ্যাল নোটিশ

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের জনগণের সম্পদ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিধি মোতাবেক স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে সারাদেশে সেনা মোতায়ন করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এ লিগ্যাল নোটিশ পাঠান।

আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

নোটিশে বলা হয়েছে, বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারি যে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অতি সম্প্রতি ঘোষণা করা হবে। অন্যদিকে দেখা যায় যে, দেশের বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে অবরোধ ও হরতাল পালন করছে। বিভিন্ন রাস্তাঘাটে গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন মিল-কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্যও পরিলক্ষিত হচ্ছে। হরতাল-অবরোধ চলাকালে বিভিন্ন লোকজন হামলার শিকার হয়ে আহত ও নিহত হচ্ছে।

এই অবস্থায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ব্যাপক সহিংসতা হওয়ার আশঙ্কা হতে পারে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষ করা যাচ্ছে।

দেশের জনগণের জানমাল রক্ষায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে জনস্বার্থে স্থানীয় সরকারকে সহায়তা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী মোতায়ন/সেনা মোতায়নের আবেদন জানাচ্ছি।

অতএব, লিগ্যাল নোটিশ পাওয়ার একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে দেশের জনগণের জানমাল রক্ষায় জনস্বার্থে সেনা মোতায়েনের জন্য বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের প্রতি অনুরোধ জানাচ্ছি। বিষয়টি অতীব জরুরি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park