1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সদরপুরে পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার

সাখাওয়াত হোসেন 
  • প্রকাশ বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেট থেকে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। 

 মজ্ঞলবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেটের মধ্যে থেকে এসব উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেটের মধ্যে থেকে

একটা কাপড়ের পোটলার মধ্যে স্কচটেপ দিয়ে পেচানো পরিত্যক্ত অবস্থায় ৭.৫ এমএম ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি পরিত্যক্ত কালো ব্যাগের মধ্যে থেকে ৪টি ককটেল উদ্ধার করা হয়। জব্দ করা অস্ত্র, গুলি ও ককটেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। 

ফরিদপুর আর্মি ক্যাম্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সদরপুর থানা পুলিশের কাছে জব্দ করা অস্ত্র, গুলি ও ককটেল থানায় হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা  অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত টয়লেটের মধ্যে থেকে এগুলো উদ্ধার করি। অপরাধ ও সন্ত্রাসীদের দমনে সেনাসদস্যরা সব সময় সতর্ক রয়েছেন। 

তিনি আরও বলেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানতে পারেন, তা নিকটস্থ সেনাক্যাম্প বা থানাকে অবহিত করবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের একটি টয়লেটের মধ্যে থেকে এসব উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা।পরবর্তীতে এসব আগ্নেয়াস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।‘

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park