1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সংসার ছেড়ে স্ত্রী চলে যাওয়ায়জীবন্ত কবর নেয়ার চেষ্টা স্বামীর – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

সংসার ছেড়ে স্ত্রী চলে যাওয়ায়জীবন্ত কবর নেয়ার চেষ্টা স্বামীর

ইলিয়াস খান
  • প্রকাশ মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২


ভালবেসে বিয়ে করার পরও স্ত্রী চলে গেছে বাপের বাড়িতে। আর সেই দু:খে নিজের কবর নিজেই খুঁড়ে তার মধ্যে ঠাঁই নেয়ার চেষ্টা কাবিল নামের এক যুবকের। এলাকাবাসী সোমবার বিকেলে তাকে কবর থেকে তুলে ঘরে ফিরিয়ে দিয়েছে। তথ্য নিষ্চিত করেছে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম আবদুল হক।
স্থানীয় বাদল ফকির বলেন, পারিবারিক ঘটনায় কষ্ট পেয়ে নিজে কবর খুঁড়ে, বাঁশ কেটে জীবন্ত কবর নিতে চেষ্টা চালায় কাবিল নামের ঐ যুবক। 
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের নাজিম উদ্দিন বলেন, সোমবার বিকেলে নিজের খোঁড়া কবরের মধ্যে প্রবেশ করে উপরে বাঁশ সাজাচ্ছিলো কাবিল। খবর পেয়ে আশপাশের মানুষ গিয়ে তাকে কবর থেবে টেনে উপরে তুলে আনে। 
স্থানীয়রা জানায়, ১৫ বছর আগে ঈশ্বরকাঠি গ্রামের রসূল ফকিরের ছেলে মো: কাবিল ফকির একই উপজেলার পাওতা গ্রামের দেনছের আলী হাওলাদারের মেয়ে আসমা বেগমকে বিয়ে করেন।
বিয়ের কয়েক বছর পর আরও দুটি বিয়ে করেন কাবিল ফকির। তবে আসমাসহ তিন স্ত্রীকে নিয়েই বসবাস করে আসছিলেন তিনি। 
তবে কয়েক মাস আগে ঘটা পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী আসমা তাদের তিন বছরের একমাত্র সন্তানকে নিয়ে মাসখানেক আগে বাপের বাড়ি চলে যান। পরে তাকে কয়েকবার বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও ব্যর্থ হন স্বামী কাবিল। আর সেই ক্ষোভে কবর খুঁড়ে তার ভেতর বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কাবিল। দৈনিক দেশেরকথাকে কাবিল বলেন, ভালবেসে আমি আসমাকে বিয়ে করেছিলাম। আমাদের সাড়ে তিন বছরের একটি ছেলে সন্তানও আছে। ওদের ছাড়া আমার জীবন বৃথা। ওদের না পেলে আমি কবরে বসেই মরে যাবো। আর বেঁচে থেকে জীবন্ত লাশ হতে চাইনা।
এব্যপারে ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারমান এ.কে.এম আবদুল হক বলেন, কাবিল কিছুটা মানুষিক ভারসম্যহীন। দীর্ঘদিন ধরেই সে নানারকম পাগলামি করে আসছে। তবে নিজের কবর খোঁড়ার খবর পেয়ে আমি ওর অভিভাবকের সাথে কথা বলে পারিবারিক ভাবে বিষয়টি সমাধানের জন্য বলেছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park