1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ৩১ ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ৩১ ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ৩১ ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে, আর আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হঠাৎ করে কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়ে দুপুর ২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে চারটি ইউনিট কাজ শুরু করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় একে একে ৩১টি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিকেল সাড়ে ৪টার দিকে জানিয়েছেন, “আগুন নিয়ন্ত্রণে আমাদের ৩১টি ইউনিট কাজ করছে। আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে।”

বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ বলেন, “বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”

তিনি আরও জানান, আগুনের কারণে সাময়িকভাবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি কুরিয়ার গোডাউনে আগুন লাগে, পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। তারা জানান, আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে, আর ফায়ার সার্ভিস প্রাণপণ চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে।

অন্যদিকে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অগ্নি নির্বাপণে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ইউনিট, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ নৌবাহিনী একযোগে কাজ করছে।

আমদানিকারক প্রতিষ্ঠান এএফএম ট্রেড ইন্টারন্যাশনালের কর্মকর্তা মাহবুবুল আলম নিয়ন জানান, “দুপুর ১২টার দিকে আমরা কার্গো ভিলেজে আমদানি করা মালামাল রেখেছিলাম। এখন সব পুড়ে ছাই হয়ে গেছে।”

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, “আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park