1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শার্শার জামতলা বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের

শার্শার জামতলা বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই

শার্শা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

যশোরের শার্শায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত পয়তাল্লিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

সোমবার রাত ১১ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা আরিফ  জানান, হঠাৎ রাতে বাজারে একটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন।

মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বড় মুদি দোকান মেসার্স জলিল ষ্টোর, একটি চায়ের দোকান ও একটি ঔষধের দোকান পুড়ে যায়।  পরে ফায়ারসার্ভিস ও স্থানীয়রা এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে সব চেয়ে বেশী ক্ষতি হয়েছে মেসার্স জলিল ষ্টোর নামে ওই মুদি দোকানে। মূল্যবান মালামাল পুড়ে অন্তত পাঁচিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মেসার্স জলিল ষ্টোর এর স্বত্বাধিকারী আব্দুল জলিল বলেন,তার দোকানে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল ছিলো।সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।তিনি সম্রতি সোনালী ব্যাংক থেকে ৩৫ লক্ষ টাকা বিনিয়োগ নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল উঠিয়ে ছিলেন।তার সব আশাভরসা শেষ করে দিয়েছে আগুন।এ সময় তার আহাজারিতে এলাকার মানুষজন শোকস্বদ্ধ হয়ে উঠেন।

শার্শা থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন জানান,খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস এক সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park