1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
লক্ষ্মীপুরে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের মৌন মিছিল ও দোয়া – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

লক্ষ্মীপুরে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের মৌন মিছিল ও দোয়া

মাহমুদুন্নবী সুমন
  • প্রকাশ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

লক্ষ্মীপুর প্রতিনিধি>বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে কালো ব্যাচ ধারন করে মৌন মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৭অক্টোবর) সকালে কলেজ ছাত্রদলের  উদ্যোগে লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল করে তারা।

কলেজ ছাত্রদলের আহবায়ক হাসিবুর রহমান অভি ও সদস্য সচিব মাইনুল ইসলাম শাওনের নেতৃত্বে দিঘীর পাড় থেকে শুরু করে মৌন মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাতে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।

এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিদান চৌধুরী, সদর পশ্চিম ছাত্রদলের আহবায়ক আবদুল মজিদ, সদস্য সচিব মিজানুর রহমান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব আবদুর জাহের জাহাঙ্গীর, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন রনি, মোঃ রাজু, বাহাদুর হোসেন নোবেল,  আশরাফুল আলম, ইমতিয়াজ বাবু, দিপু প্রমুখ।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভারতবিরোধী স্ট্যাটাস দেওয়ায় ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে আবরার ফাহাদকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত ৩টার দিকে হলের দ্বিতীয় তলা থেকে আবরারের লাশ উদ্ধার করে কর্তৃপক্ষ।

আবরার বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park