1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রায়পুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

রায়পুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

আমিনুল ইসলাম
  • প্রকাশ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

(রায়পুর) লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। 

আজ মঙ্গলবার ২৭ মে সোমবার এই কর্মসূচী শেষ হয়েছে। গত ২৬ মে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রায়পুরের সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প এর আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যরা পর্যায়ক্রমে সবাই অংশগ্রহণ করবেন। প্রতি ব্যাচে ২৪জন সদস্যকে গ্রাম আদালতের কার্যপ্রণালী, আইনগত কাঠামো এবং বিচার প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ভিন্ন ভিন্ন দুটি ব্যাচে ২৪জন করে ইউপি সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন ভূঞা, জেলা সমন্বয়কারি খ.ম আবেদ উল্যাহ এবং উপজেলা সমন্বয়কারী মোঃ ছফিউল্লাহ। 

অনুষ্ঠানে বক্তারা গ্রাম আদালতের কার্যকারিতা ও তা জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে কীভাবে কার্যকর ভূমিকা রাখে— সে বিষয়ে আলোকপাত করেন।

প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে ইউপি সদস্যদের দক্ষতা ও সচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park