1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাণীশংকৈল ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন  – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

রাণীশংকৈল ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন 

হুমায়ুন কবির
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

রাণীশংকৈল প্রতিনিধি> ঠাকুরগাঁও জেলার সুনামধন্য ও অন্যমত বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান রানীশংকৈল ডিগ্রি কলেজ। এ কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

এই উপলক্ষে বৃহস্পতিবার (২৫ আগস্ট)  সকাল ১১টায় কলেজ কনফারেন্স রুমে সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষে ছাত্র-ছাত্রীদের নাম নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়৷কলেজের প্রথম ব্যাচের ছাত্র বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও প্রাক্তন ছাত্রী রানীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেফালি বেগমের হাতে নাম নিবন্ধন সম্পন্ন শেষে তাদের হাতো ফরম তুলে দেন উপজেলা আ.লীগ সভাপতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক। এ সময় সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক,অবসরপ্রাপ্ত অধ্যাপক ইয়াসিন আলী, যুগ্ন আহবায়ক প্রশান্ত বসাক, কলেজ গভর্নিং বডির সদস্য, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারীবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও নাম নিবন্ধন করেন প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী এবং উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী দিপায়ন বসাকসহ আরও অনেকে।  
প্রসঙ্গত: নিবন্ধন কার্যক্রম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। কলেজের বর্তমান ছাত্র-ছাত্রীদের নিবন্ধন ফি বাবদ ১০০(একশত) টাকা কমিয়ে ৪০০( চারশত) টাকা, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ৫০০(পাঁচশত) এবং বিভিন্ন পেশায় নিয়োজিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের  জন্য ১০০০(এক হাজার) টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, কলেজ প্রতিষ্ঠার পর থেকে এ কলেজ থেকে প্রায় ৩০ হাজার ছাত্র-ছাত্রী লেখা-পড়া শেষ করে বেরিয়েছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park