1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা

রাজাপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ শনিবার, ১৩ আগস্ট, ২০২২


রাজাপুর প্রতিনিধি> ঝালকাঠির রাজাপুরে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর পরিচালক এম মনিরুজ্জামান মনির।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এক হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। শনিবার ১১ টায় রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির বিগত দিনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের কয়েক কোটি টাকার চেক রাজাপুর ও কাঠাঁলিয়ার শত শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছেন এবং করোনা মহামারির সময়েও তিনি মানুষের মাঝে অর্থ ও  খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করেছেন।

রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি এ্যাড. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম স্বপন তাং, যুগ্ম-সম্পাদক মোঃ মজিবুর রহমান মৃর্ধা,সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন মাতুব্বর,সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান ডেজলিং তালুকদার মোঃ মেজবা উদ্দিন মাসুদ সিকদার,রাজাপুর প্রেস ক্লাব এর সাবেক সভাপতি আব্দুল বারেক ফরাজি, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু , মোঃ নাছির উদ্দিন মৃর্ধা , ছাত্রলীগ সভাপতি মোঃ পারভেজ বাবু সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park