1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে গাছ কর্তন’কে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ১১ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

রাজাপুরে গাছ কর্তন’কে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ১১

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

রাজাপুর প্রতিনিধি> ঝালকাঠির রাজাপুরে গাছ কর্তনকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ ১১জন আহত হয়েছে। আহতদের স্বজনরা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের গড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো মো. লিটন (৪০), ফজলুল হক রাড়ি (৭৫), মো. জাহিদ (৩৫), মো. হিরন (২৩), রাহেলা বেগম (৬০), মো. রাহুল (১৯), সালেহা বেগম (৫০), আব্দুস সালাম (৪৫), মো. কালাম হাওলাদার (৩৮), সালেহা বেগম (৭০), হারেজ (৩০)।

আহত ফজলুল হক রাড়ি জানায়, রবিবার সকালে তাদের বাড়ির গাছ কর্তন করতে গেলে সালাম, কালাম সহ ৬/৭ জনে বাধা দেয়। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে প্রতিপক্ষরা দেশীও অস্ত্র দাও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে নারীসহ তাদের ৭জন আহত হয়।
অপর পক্ষের আহত কালাম হাওলাদার জানায়, ঘুর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে তাদের একটি গাছ আমাদের বাড়ির উপর পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার সকালে তারা আবারো গাছ কর্তন করে আমাদের বাড়িতে ফেলতে চাওয়ায় বাধা দেই। তারা কথা না শোনায় তাদের সাথে মারামারি হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. আকরাম হোসেন নিসান জানান, আহতদের মধ্যে একজনকে ভর্তি রেখেছি। চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, এ বিষয়ে লিখত অভিযোগ পেলে তদন্ত করে আইনাগত ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park