1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

যুবদল নেতা কতৃক জমি দখল, চাদাঁবাজী, হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন সোহেল এর অত্যাচার নির্যাতন, নিপীড়ন ও  রেকর্ডভুক্ত জমি দখল, হুমকি, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে বংশীকুন্ডা বাজারে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিকালে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন সোহেল দীর্ঘদিন ধরে নওয়ানগর গ্রামের সাধারণ মানুষের রেকর্ডভুক্ত জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এতে বাধা দিলে গ্রামবাসী নানা হুমকি ও হামলার শিকার হচ্ছেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, আমরাও বি এন পি সমর্থন করি বিগত ১৭ বছর আমরাও আওয়ামী সরকারের নানা জুলুম-নির্যাতনের শিকার হলেও বর্তমান সময়ে যুবদল নেতা পরিচয় দিয়ে রায়হান উদ্দিন আমাদের উপর শতগুণ বেশি জুলুম-নির্যাতন চালাচ্ছেন। তিনি এলাকায় কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। আমাদের বাড়ির কাছে রেকর্ডভুক্ত জমিতে মাছ ধরতে গেলেই সে তার ভাই ভাতিজা দিয়ে  হামলা -মামলা করেন। অথচ ওই জমি বিগত ১৭ বছর ধরে সরকারি লিজে কারও নামে ইজারা হয়নি। তাকে সরকারি কাগজপত্র দেখাতে বললে তিনি প্রকাশ্যে বলেন— কিসের সরকার, কিসের লিজ, আমি যেমন বলব তেমনই চলবে।

গ্রামবাসী আরও অভিযোগ করেন, রায়হান উদ্দিন মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করছেন। এ ব্যাপারে আমরা  উপজেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ করি তবু সে  মামলা প্রত্যাহার করেননি।

মানববন্ধনে বক্তব্য রাখেন— মোবারক মিয়া, রমিজ আলী, জুলহাস মিয়া, আলমগীর মিয়া, আশকর আলি, জুনাব আলী, হামিদ আলী, রিয়াজ মিয়া, নূর ইসলাম, করেছ আলী, রয়েল মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে অবিলম্বে অবৈধ দখলদারিত্ব, চাঁদাবাজি ও মিথ্যা মামলা বন্ধের দাবি জানান এবং রায়হান উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান এবং উপজেলার বি এন পির সিনিয়র নেতাদেরকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা গ্রহণের জোর দাবী জানান। 

মানববন্ধন শেষে উপস্থিত গ্রামবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বরাবর প্রদান করেন। এতে তারা রায়হান উদ্দিনের অবৈধ দখলদারিত্ব, মিথ্যা মামলা ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park