1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
যমুনার চরে ঘোড়া জবাইয়ের মাংস পাচারচেষ্টায় আটক ২ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

যমুনার চরে ঘোড়া জবাইয়ের মাংস পাচারচেষ্টায় আটক ২

নজরুল ইসলাম
  • প্রকাশ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে মাংস ঢাকায় পাচারের চেষ্টাকালে দুইজনকে আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টে দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি গভীর রাতে যমুনার চরে কয়েকটি ঘোড়া জবাই করে মাংস ঢাকাতে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হবে। তথ্য যাচাই করে কাজিপুর থানার অফিসার ইন-চার্জের নেতৃত্বে একটি টিম নদীর তীরবর্তী এলাকায় রাতভর নজরদারি চালায়।

একপর্যায়ে ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১১টি বস্তায় ভরা প্রায় ৪০০ কেজি হাড়বিহীন ঘোড়ার মাংসসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন—মো. কাওছার আলী পলাশ (৩৫) ও মো. শরিফুল ইসলাম (৪৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙ্গাপাড়া গ্রামে।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, যমুনার চরে আটটি ঘোড়া জবাই করে ৪০০ কেজি বোনলেস মাংস সংগ্রহ করেন এবং তা গাজীপুরে বিক্রির জন্য কাজিপুর হয়ে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪(২) ধারা ভঙ্গের দায়ে ২৪(১) ধারায় উভয়কে দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর থানার ওসি (তদন্ত) আবু সাইদ, সেকেন্ড অফিসার আলী আকবর এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আব্দুল আহাদ। পরে জব্দকৃত মাংস গর্ত করে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, এর আগেও একই পথে ঘোড়ার মাংস ঢাকায় নেওয়ার সময় দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছিল বলে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park