1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

মিজানুর রহমান আজহারীকে লাস্ট ওয়ার্নিং দিলো ফেসবুক

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের রেস্ট্রিকশনের মুখে পড়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। ফেসবুক কর্তৃপক্ষ তার পেজের রিচ কমিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে নীতিমালা লঙ্ঘন হলে তার পেজ বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

আজহারী জানান, প্রায় ছয় মাস আগের একটি পোস্টের কারণে তার পেজের ওপর নতুন করে রেস্ট্রিকশন দেয়া হয়েছে। এর আগেও তিনি একাধিকবার ফেসবুকের রেস্ট্রিকশনের সম্মুখীন হয়েছেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, নির্যাতিত মুসলিমদের পক্ষে কথা বলা এবং কিছু স্পর্শকাতর বিষয়ে শক্ত অবস্থান নেওয়ার কারণেই আমাদের পোস্টগুলো ফেসবুকের নজরে আসে এবং রেস্ট্রিকশনের শিকার হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার কঠোর নজরদারির কারণে এখন আর সহজে ফেসবুকের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। ফলে ধর্মীয় দাওয়াহ প্রচারের এই বড় প্ল্যাটফর্মটি হারানোর ঝুঁকি বাড়ছে।

তিনি বলেন, এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়েছে আর কোনো নীতিমালা লঙ্ঘন হলে পেজ পুরোপুরি হারিয়ে যাবে। অনেকে চান, আমরা সবকিছু নিয়ে সরাসরি কথা বলি, কিন্তু বাস্তবতা হলো আমাদেরও অনেক সীমাবদ্ধতা আছে। আমরা ইচ্ছেমতো সব কথা বলতে বা লিখতে পারি না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park