1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাদারীপুরের ডাসারে শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাদ্যযন্ত্র উপহার – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা

মাদারীপুরের ডাসারে শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাদ্যযন্ত্র উপহার

মোঃ আতিকুর রহমান আজাদ
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীদের মাঝে বাদ্যযন্ত্র প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(৭মার্চ) বেলা ১২ টার দিকে ডাসার উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীদের মাঝে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একটি সাউন্ড সিস্টেম,ঢোল,তবলা,হারমোনিয়াম-সহ বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ডাসার শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মিলন কান্তি বাড়ৈ, ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ আতিকুর রহমান আজাদ,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃশাহরিয়ার তুহিন,এবং ডাসার শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীরাসহ উপজেলার অন্যান্য কর্মকর্তারা।
জানা গেছে, নবগঠিত ডাসার উপজেলায় এক বছর আগে ডাসার শিল্পকলা একাডেমির যাত্রা শুরু হয়।বর্তমানে ৩জন প্রশিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে শিল্পকলা একাডেমি এবং নাচ,গান ও চিত্রাঙ্গন এই তিনটি বিষয়ে বর্তমানে ক্ষুদে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে। সপ্তাহে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিল্পকলা একাডেমিতে ক্লাস হয়।বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে প্রায় ৪০ জনের মতো।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park