1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

মরহুমা খালেদা জিয়ার বিদাহী আত্মার মাগফেরাত  কামনায় কিশোরগঞ্জে বিএনপির  দোয়া মাহফিল 

আনোয়ার হোসেন
  • প্রকাশ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের রাজনীতির আকাশে উজ্জ্বল নক্ষত্র,আপোষহীন কণ্ঠস্বর, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপাার্সন  মরহুমা বেগম খালেদা জিয়ার বিদাহী আত্মার মাগফেরাত কামনায় নীলফামারীর কিশোরগসঞ্জে  দোয়া  মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ আছর  উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনে আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি  তহবার রহমান তহ,সাংগঠিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু,কৃষক দলের সাধারণ সম্পাদক মোশেদুল ইসলাম মোর্শেদ,ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জোবাইদ ইবনে রুবেল,সদস্য সচিব সোহেল রানা রাসেল প্রামানিকসহ বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক  মিজানুর রহমান মানিক।

দোয়ায় হে মহান রব তুমি বাংলার ন্যায় পরায়ন শাসক বেগম খালেদা জিয়ার সমস্ত গুনাহখাতা মাফ করে দাও,তাকে ক্ষমা করে দাও,তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও,জান্নাতের মেহমান বানে দাও,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদি মর্যাদা দান কর,বাবা-মা হারা  এতিম তারেক জিয়ার সুস্বাস্থ্য দান কর, জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করো, তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এমন মোনাজাতে নেতাকর্মীদের অশ্রুসিক্ত নয়নের  আমিন আমিন ধ্বনিত  দোয়ার দরখাস্ত  স্থল মুখরিত হয়ে ওঠে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা জ্ঞাপন করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park