ভেড়ামারা কুষ্টিয়া সংবাদদাতাঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় ফল মেলার উদ্বোধন ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে উপশি জাতের আমন ধানের বীজ সার নারিকেল তাল,লেবু,আম,লিচু, জাম গাছের চারা সহ উফশি জাতের শাকসবজি ও হাইব্রিড জাতের মরিচের আবাদ বৃদ্ধির জন্য কৃষি প্রমন্দন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল দশটার সময় ভেড়ামারা উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে মেলা উদ্বোধন করেন রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ভেড়ামারা। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, ও বিভিন্ন ফল গাছ , ও উপশি জাতের শাকসবজি ও হাইব্রিড জাতের মরিচের বীজ বিতরণ করেন। এই মেলায় একটি স্টলে বিভিন্ন জাতের ফল উপস্থাপনা করেন উপজেলা কৃষি অধিদপ্তর ও চাষিরা।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম স্টল পরিদর্শন শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ সহ ফলের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, আশফাকুর রহমান কৃষি সম্প্রসারণ অফিসার, সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও কৃষক স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এই মেলা তিন দিন ২৪, ২৫, ২৬ চলবে।