1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভাঙ্গায় কঠোর নিরাপত্তা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ ইন্টারসিটি স্টপেজ দৌলতপুরে করার জন্য রেল মন্ত্রণালয়ে কুয়েট ভিসির আবেদন কিশোরগঞ্জে গুন্ডাবাহিনী দিয়ে বসতবাড়ি ভেঙ্গে ফেলার হুমকি:প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকায় ১-২ ঘণ্টা লোডশেডিং, গ্রামে গড়ে ১৪ ঘণ্টা : সংসদে রুমিন ফারহানার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার বিদ্যুৎ ঘাটতির কারণে ঢাকায়ও পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, প্রধান শিক্ষকসহ ২ জন বহিষ্কার হরমুজ প্রণালিতে টোল থেকে প্রথম আয় পেল ইরান, কেন্দ্রীয় ব্যাংকে জমা

ভাঙ্গায় কঠোর নিরাপত্তা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
ভাঙ্গায় কঠোর নিরাপত্তা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে কেন্দ্র করে ভাঙ্গায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভাঙ্গা উপজেলা জুড়ে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনা মোতায়েন করা হয়েছে। আজ সোমবার সকালে এলাকাজুড়ে স্বাভাবিক যান চলাচল দেখা গেলেও নিরাপত্তা বাহিনীকে টহল ও অবস্থান নিতে দেখা গেছে গুরুত্বপূর্ণ সব পয়েন্টে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির ৪টি প্লাটুন, র‍্যাবের ৬০ সদস্যসহ ৪টি গাড়ি, এপিবিএনের ২০০ জন এবং জেলা পুলিশ লাইনের আরও ৩০০ সদস্য নিয়োজিত রয়েছেন। তাদের সঙ্গে মাঠে আছে হাইওয়ে থানা পুলিশ ও সেনা সদস্যরাও।

ঢাকা–বরিশাল, ঢাকা–খুলনা ও ফরিদপুর–বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান। তিনি বলেন, কোথাও কোনো অবরোধের খবর পাওয়া যায়নি এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এর আগে, ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরোধে ভাঙ্গার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টায়ার জ্বালানো ও গাছ ফেলে রাস্তা বন্ধ করে চার ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়েছিল। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park