1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে ইশরাকের গাড়িবহরে হামলা ও ভাংচুর – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে ইশরাকের গাড়িবহরে হামলা ও ভাংচুর

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ৫ নভেম্বর, ২০২২

বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা হয়েছে। এ সময় বহরের বেশ কিছু যানবাহনও ভাংচুরের খবর পাওয়া গেছে। এতে গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৫ নভেম্বর) সকালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বরিশাল বিএনপির সমাবেশের উদ্দেশ্যে ঢাকা থেকে একটি গাড়ি বহর নিয়ে রওনা হন। ভোরে রওনা হয়ে পথে একাধিকবার বাধার শিকার হয় তার গাড়ি বহর।

গাড়ি বহরটি একসময় বরিশালের কাছাকাছি গৌরনদীর মাহিলাড়া বাজারে পৌঁছলে সেখানে হামলা করেন দুর্বৃত্তরা। এতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অক্ষত থাকলেও ভাঙচুর করা হয় তার পেছনে থাকা তারই বহরের বেশ কয়েকটি গাড়ি। সেসব গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও খবর এসেছে।

গাড়ি বহরে হামলার বিষয়টি নিশ্চিত করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আমাদের সমাবেশে সাধারণ মানুষের অংশগ্রহণ সরকারকে আতঙ্কিত করেছে। জোয়ার ঠেকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে স্থানীয় আওয়ামী লীগ-যুব লীগ ও ছাত্রলীগ বাধা সৃষ্টি করছে, কাপুরুষের মতো চোরাগুপ্তা মাঝরাতে আক্রমণ করে পালিয়ে যায়।

এর মাধ্যমে তারা আমাদের নেতাকর্মীদের মনে ভীতি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু আমরা দমবন্ধ হওয়ার পাত্র নই। সব বাধা মোকাবেলা করে আমরা সমাবেশস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। যত হামলাই হোক, কোনো বাধাই বিএনপি নেতাকর্মীদের দমাতে পারবে না বলেও দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন এই বিএনপি নেতা।

বহরে হামলায় বেশ কয়েকজন বিএনপি নেতা আহত হয়েছেন বলেও জানা গেছে। আহতরা হলেন ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপি নেতা মামুন ভূঁইয়া, রকি, ৩৮ নং ওয়ার্ড বিএনপি নেতা কর্মী মো. রাসেল, মো. বাবুল ও খোকন। ৪০ নং ওয়ার্ড বিএনপি নেতা, ইমরান ৪২ নং ওয়ার্ড যুবদল সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রকি ও আল আমিন প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park