1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

বিশ্বম্ভপুরে এনএসআই ও মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ৬৮ বোতল মদ উদ্ধার

সানোয়ার হোসেন
  • প্রকাশ বুধবার, ৩০ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সুরেশপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৮ বোতল বিদেশি মদ আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) রাত সাড়ে ৬টা থেকে রাত ৮টার মধ্যে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এনএসআই সুনামগঞ্জ টিমের সঙ্গে সমন্বয় করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অংশ নেয়। তারা সুরেশপুর গ্রামের একটি নির্দিষ্ট বাড়িতে অভিযান পরিচালনা করে ‘AC Black’ ব্র্যান্ডের মোট ৬৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে, যার প্রতিটি বোতলের ধারণক্ষমতা ৪৭৫ মিলিলিটার।

জানা গেছে, মদগুলো ওই বাড়ির ভেতর প্লাস্টিকের বস্তায় ঢেকে রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই গোয়েন্দারা বেশ কয়েকদিন ধরেই বিষয়টি পর্যবেক্ষণে রেখেছিলেন। উদ্ধারকৃত মদ জেলা প্রশাসনের নির্দেশনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে এনএসআইয়ের একজন কর্মকর্তা জানান, অঞ্চলে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, এনএসআই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাদকবিরোধী এ ধরনের সফল অভিযান এলাকায় সচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী বার্তা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park