1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, আসবাব ও নথি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে। এতে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে, তবে সৌভাগ্যবশত টাকার ভোল্ট অক্ষত রয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান, রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাটি টের পেয়ে নাইটগার্ড দ্রুত তাদের জানালে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হন।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে শাখার আসবাবপত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেলেও টাকার ভোল্টের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park