1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।

মোঃ জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

দক্ষিণবঙ্গের অন্যতম প্রাথমিক শিক্ষার বিদ্যাপীঠ বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের- ২০২৩ শিক্ষাবর্ষের, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান‌ গতকাল শুক্রবার সকাল ১০টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সুযোগ্য অধ্যক্ষ ডা.জান্নাতুল নাঈম আইভি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষানুরাগী মোঃ মহিউদ্দিন আল হেলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ নাসিম রেজা, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল মহোদয় বলেন, আগামী পৃথিবীর উন্নয়ন অগ্রগতির জন্য শিক্ষাই একমাত্র পথ। প্রত্যেক শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে এবং লক্ষ্য অর্জনে সুশিক্ষা, দেশপ্রেম ও অধ্যবসায় জীবনকে সুন্দর ও মধুময় করে দেবে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের উপাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, হিসাবরক্ষক কর্মকর্তা ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। সভাশেষে স্কুল সভাপতি ও অধ্যক্ষ মহোদয় ৪৬ জন বিদায়ী শিক্ষার্থীদের বই উপহার ও ফুলের শুভেচ্ছা প্রদান করে। অনুষ্ঠানে সুধী অভিভাবক ও গণ-মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park