1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বঙ্গমাতার নামে সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

বঙ্গমাতার নামে সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মো: তামিম সরদার
  • প্রকাশ রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পরপরই সর্বসাধারণের পায়ে হেঁটে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে
আজ রোববার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী উদ্বোধন করেন। এর পরপরই অনুষ্ঠান স্থলের সর্বস্তরের মানুষ সেতু পারাপার, সেতুতে ছবি তোলা এবং সেতুতে পায়ে হেঁটে সেতুতে এপার থেকে ওপারে যাওয়ার উল্লাসে মেতে ওঠে।

প্রধানন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি, পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। বরিশালের বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান। সড়ক পরিবহন ও মহা সড়ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম শামীম আক্তার, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম এ আউয়াল, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার। পিরোজপুরের পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য ইসহাক আলী খান পান্না। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। এসময় আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাত ১২টা পর্যন্ত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে সাধারণ মানুষদের যাবাহন বিহীন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। আগামীকাল ০৫ সেপ্টেম্বও রাত ১২টা ০১ মিনিট থেকে সর্বসাধারনের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park