1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রেম বাঁচাতে এএসপি সেজে বিপাকে যুবক, ভুয়া আইডি বানাতে গিয়ে রংপুরে ধরা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

প্রেম বাঁচাতে এএসপি সেজে বিপাকে যুবক, ভুয়া আইডি বানাতে গিয়ে রংপুরে ধরা

আব্দুল্লাহ আল জাকারিয়া
  • প্রকাশ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

রংপুর নগরীতে প্রেমিকার কাছে নিজের পরিচয় গোপন করে পুলিশ কর্মকর্তা সেজে ঘোরাফেরা করা এক যুবক শেষ পর্যন্ত ধরা পড়েছেন ভুয়া পরিচয়পত্র তৈরি করতে গিয়ে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নগরীর প্রেসক্লাব এলাকার একটি বিপণী কেন্দ্রে গিয়ে তিনি নিজেকে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) দাবি করেন এবং একটি পরিচয়পত্র তৈরির অর্ডার দেন। পরে কার্ড সংগ্রহের সময় তার আচরণে অসংগতি ধরা পড়লে আশপাশের লোকজন সন্দেহপ্রবণ হয়ে ওঠে এবং তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। আটক ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান; তার বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এক তরুণীর সঙ্গে সম্পর্ক ধরে রাখতে তিনি নিজেকে এএসপি পরিচয় দিতেন। তবে মেয়েটি তার পরিচয়ের সত্যতা জানতে চাইলে বিপাকে পড়ে যান তিনি। এরপর সেই পরিচয় প্রমাণ করতে ভুয়া আইডি কার্ড বানানোর উদ্দেশ্যে রংপুরে আসেন। 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, তিনি গত কয়েক মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগহীন ছিলেন এবং কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন বলেও পরিবারের দাবি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park