শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রার্থী মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করতে হয় এবং পরবর্তী সময়ে নতুন তফসিল ঘোষণা করে ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই শেরপুর-৩ আসনের জন্য নতুন করে নির্বাচনী সময়সূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।