1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পিরোজপুরে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় শহীদ খান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ  – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

পিরোজপুরে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় শহীদ খান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ 

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২৮ জুন, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে খান শহিদ ওরফে ডলার শহিদকে গ্রেফতার করেছে পুলিশ।  আজ শুক্রবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ এর করা অভিযোগের ভিত্তিতে শহিদকে গ্রেফতার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল। 

গ্রেফতার হওয়া খান শহীদ (৫৫) পিরোজপুর পৌরসভার মসিদ বাড়ী সড়কের মজিবুল হক খানের ছেলে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে এ বছরের ১২ এপ্রিল ‘পিরোজপুর সত্য বাণী’ নামক একটি ফেসবুক আইডিতে তানভীরসহ অন্য দুই জন সাংবাদিকের নাম উল্লেখ করে এবং আরো কিছু সাংবাদিকদের ছবি দিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে যা দ্রুতই বেশ কিছু ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শহীদের সম্পৃক্ততা পাওয়ার তাকে গ্রেফতার করে। 

পিরোজপুরের সদর থানার পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর আওতায় শহীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শহীদকে গ্রেফতার করা হয়েছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park