1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী

পিরোজপুরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২৩ জুন, ২০২৫

পিরোজপুর : পিরোজপুরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১ টায় সদর উপজেলা পরিষদ চত্তরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে একটি রেলি বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সবাই মিলিত হয়।

কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রানা মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মো: হারুন অর রশিদ, উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন ঘোষ প্রমুখ।

আলোচনা সভা শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: সাইফুল ইসলাম। এ সময় কৃষকদের মাঝে বনজ, ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপূ কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫ এ বিভিন্ন বনজ, ফলজ, ঔষধি, বিভিন্ন প্রযুক্তি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মোট ১২ টি স্টল অংশগ্রহণ করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park